Header Logo

গ্যাস সংকট নিরসনে জাতীয় সংসদে জরুরি দাবি তুললেন এমপি এস এম জাহাঙ্গীর হোসেন

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
১ মিনিট পড়া
গ্যাস সংকট নিরসনে জাতীয় সংসদে জরুরি দাবি তুললেন এমপি এস এম জাহাঙ্গীর হোসেন

ঢাকা-১৮ আসনের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলমান তীব্র গ্যাস সংকট নিরসনে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এ দাবি উত্থাপন করেন। সংসদে বক্তব্যকালে তিনি বলেন, ঢাকা-১৮ আসনের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ ও সরবরাহ সংকটের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে বাসাবাড়িতে রান্নাবান্না ব্যাহত হচ্ছে এবং ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।

তিনি আরও বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনের বিপুল সংখ্যক বাসিন্দা দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে ভুগছেন। বিষয়টি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহকে দ্রুত তদন্ত করে সংকটের কারণ নির্ণয় এবং স্থায়ী সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এদিকে, জাতীয় সংসদে এ বিষয়টি উত্থাপিত হওয়ায় ঢাকা-১৮ আসনের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। স্থানীয়রা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে গ্যাস সংকট নিরসনে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে।

এই সংবাদ শেয়ার করুন: